April 21, 2026, 2:04 pm
শিরোনাম:
বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে   রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন নড়াইলের নড়াগাতীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত

Reporter Name

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর বণিকপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে প্রায় ২০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’। মনপোদ্দার বাড়ির স্মৃতিবিজড়িত এ মেলা গত ১৯ ও ২০ এপ্রিল (৫ ও ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) রবি ও সোমবার দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মেলার আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিল মনপোদ্দার বাড়ি স্মৃতি সংসদ, মনপোদ্দার বাড়ি মেলা উদযাপন পরিষদ এবং মনপোদ্দার বাড়ি পূজা কমিটি (৫নং ওয়ার্ড, সুলতানপুর বণিকপাড়া)।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে ধারণ করে এই মেলার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘বাঘের নৃত্য’ ও বাঘের বিভিন্ন প্রদর্শনী। শতবর্ষী এই আয়োজন উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। স্থানীয়দের মতে, প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই মেলা রাউজানের লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
দুই দিনব্যাপী এ মেলায় ছিল নানা বৈচিত্র্যময় আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা, ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তবলায় বৃন্দবাদন’ ও তবলা লহরী, যা পরিচালনা করেন বিশিষ্ট তবলা প্রশিক্ষক প্রার্থপ্রতিম দাশ। এছাড়া মেলার ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা সভা, নাগরদোলনা, কুটির শিল্পপণ্য এবং মুখরোচক খাবারের পসরা নিয়ে বৈশাখী লোকজ মেলা দর্শনার্থীদের আকর্ষণ করে।
আয়োজক সূত্রে জানা যায়, মনপোদ্দার বাড়ির এই মেলার মূল উদ্দেশ্য হলো পূর্বপুরুষদের স্মৃতি সংরক্ষণ এবং আঞ্চলিক লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। প্রতি বছরের মতো এবারও ‘মনপোদ্দার বাড়ি বাঘের মেলা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ’ সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করে।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের লোকজ আয়োজন নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে পরিচিত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তারা আশা প্রকাশ করেন, ঐতিহ্যবাহী এই বাঘের মেলা ভবিষ্যতেও তার স্বকীয়তা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।



ফেসবুকে আমরা