April 21, 2026, 11:10 am
শিরোনাম:
ওসমানীনগরে গোয়ালাবাজার-খাদিমপুর সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন আ.লীগের আমলের এপিপি পেলেন বিএনপির নারী সংরক্ষিত আসন চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা স্মৃতির ধুলোবালি স্মৃতিগন্ধা আঁচল টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ সুনামগঞ্জে হানি ট্র্যাপ চক্রের নারীসহ দুই সদস্য আটক, ভিডিও উদ্ধার পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

স্মৃতিগন্ধা আঁচল

Reporter Name

স্মৃতিগন্ধা আঁচল
​লেখক: এম আর সুমন
​সে কোন সুদূরে হারিয়ে গেছে
সোনারঙা সেই দিন,
মাটির ঘরের ঝাপসা আলোয়
ভালোবাসা সীমাহীন।
বাবা গাইতেন গান, মা দিতেন তান
আমরা ক’জন ভাই-বোন,
একই থালায় ভাগ করে খেতাম
তৃপ্তিতে ভরা মন।
​বড়দা’র আদর, ছোট’র দুষ্টুমি
মেজো’র গানের সুর,
এক বোন যেন রাজকন্যে
স্বপ্ন বহুদূর।
আরেকটি বোন লক্ষ্মী প্রতিমা
হাসিতেই মা’র প্রাণ,
সবার শেষে ছোট্ট ভাইটি
সবার মধ্যমণি, অভিমান।
​সেদিন ছিল চাঁদের আলোয়
ভালোবাসার বাঁধন,
আজ সেথা শুধু খাঁ খাঁ মরুভূমি
নেই কোনো আয়োজন।
মা চলে গেছে অচিনপুরে
বাবা আজ নিঃস্ব, একা,
জীবনের ঝড়ে আমরা সবাই
ছড়িয়ে ছিটিয়ে, কে কোথায়!
​কেউবা হারিয়েছে পা, কেউবা ব্যবসা
ঋণের বোঝায় কেউ বা পিষ্ট,
কোরিয়ার পথে সন্তান গেছে
স্বপ্ন দেখার চেষ্ট।
কেউ ভালো আছে, কেউবা ভাঙা ঘরে
অশ্রু মুছছে রোজ,
একসাথে খাওয়ার দিনগুলো আজ
স্মৃতির ডায়েরিতে নিখোঁজ।
​অহংকার আর ভুল সিদ্ধান্তে
হারিয়েছি সেই ঘর,
রক্তের বাঁধন আলগা হয়েছে
আপন হয়েছে পর।
মায়ের আঁচল থাকলে আজও
এক হতে পারতাম সব,
আজ শুধু আছে স্মৃতির মিছিল
অতীতের কলরব।



ফেসবুকে আমরা