রাঙামাটির বিলাইছড়িতে কৃষি বিভাগের উদ্যোগে উত্তম কৃষি চর্চার লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ বা প্রশিক্ষিত কৃষকদের নিয়ে দিনব্যাপী সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান।
উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু), জ্ঞানেন্দু চাকমা, অরুনা দেবী চাকমা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (অনুময় চাকমা, সুকান্ত কুমার মদক, রুবেল বড়ুয়া ও মো. বদিউল আলম)। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর প্রতিনিধি শীলা চাকমা ও ভুবন তঞ্চঙ্গ্যাসহ কৃষি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দও কর্মশালায় অংশ নেন।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (PARTNER) হলো বিশ্বব্যাংক ও সহযোগী সংস্থার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি বিশেষ কর্মসূচি।
মূল উদ্দেশ্য ও লক্ষ্য:
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় বিলাইছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে ৭টি করে মোট ২৮টি পার্টনার ফিল্ড স্কুল পর্যায়ক্রমে স্থাপন করা হবে।
কর্মশালা শেষে অতিথিবৃন্দ মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদে উৎসাহিত করেন।