November 9, 2026, 5:25 pm
শিরোনাম:
মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান স্তম্ভসমূহ প্রকাশিত

Reporter Name

রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি

​প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং দেশপ্রেমের মহান ব্রত নিয়ে গঠিত ‘দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ’-এর লক্ষ্য ও আদর্শের মূল ভিত্তি হিসেবে ৯টি প্রধান স্তম্ভ (Core Pillars) ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা’র নির্দেশনায় এই স্তম্ভগুলো নির্ধারণ করা হয়।

​সংগঠনের প্রধান ৯টি স্তম্ভ:

​১. দেশপ্রেম ও মানবকল্যাণ: দেশই আমাদের অস্তিত্বের মূল। দেশ ভালো থাকলে মানুষ ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে।

​২. মৌলিক অধিকার নিশ্চিতকরণ: প্রতিটি মানুষের সম্মানজনক জীবনযাপন এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা আমাদের অন্যতম লক্ষ্য।

​৩. বিভাজনমুক্ত সমাজ: ‘বিভাজন নয়, ঐক্যই শক্তি’—এই নীতিতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

​৪. ‘তোআ-আতো’ নৈতিক দর্শন: দার্শনিক অ্যাডভোকেট এ এন এম ঈসা’র প্রবর্তিত নীতি—“তোমারটা তোমার, আমারটা আমার।” এই দর্শনের মূল শিক্ষা হলো অন্যের অধিকার রক্ষা করা এবং সততার ভিত্তিতে সমাজ গঠন করা।

​৫. নৈতিক ভারসাম্য (৫১% নীতি): সমাজে সর্বদা ইতিবাচক শক্তিকে সমর্থন করতে হবে। ন্যূনতম ৫১% ভালো শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে পারলেই সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

​৬. আত্মউন্নয়ন ও সচেতনতা: “নিজে বাঁচো, দলকে বাঁচাও, দেশকে বাঁচাও”—নিজেকে সচেতন ও দক্ষ করে তোলার মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রকে সেবা প্রদান করা সম্ভব।

​৭. প্রবাসী শক্তির মর্যাদা: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের আইনি সুরক্ষা, মর্যাদা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।

​৮. কৃতজ্ঞতা ও আধ্যাত্মিকতা: স্রষ্টা ও সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থেকে নৈতিক জীবনযাপন এবং আর্তমানবতার সেবা করাই আমাদের পরম ধর্ম।

​৯. ঐক্যের আহ্বান: দেশকে ভালোবাসেন বলে অ্যাডভোকেট ঈসা সাহেব ‘দেশবন্ধু’ হিসেবে পরিচিত। তাঁর আহ্বান—আপনিও যদি দেশকে ভালোবাসেন, তবে আপনিও একজন দেশবন্ধু।

​স্লোগান:

​“তুমি কে, আমি কে—

দেশবন্ধু, দেশপ্রেমিক।”

 

​উল্লেখ্য, ‘দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং সদস্য সচিব হিসেবে যুক্ত রয়েছেন কাতার প্রবাসী এম এ রউফ।

​যোগাযোগ: ইমেইল: desh.bondhu@hotmail.com

সদস্য সচিব (কাতার): 00974 66958035



ফেসবুকে আমরা