November 9, 2026, 11:03 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নোয়াখালীতে ভাউচারসহ বিপুল পরিমাণ ডিজেল জব্দ, আটক ৪

Reporter Name

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক:

 

​নোয়াখালীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়।

​শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সুধারাম মডেল থানার ১নং চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজার এলাকার একটি তেলের ডিপোতে এ অভিযান চালানো হয়।

​অভিযানের বিবরণ:

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি’র ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিট থেকে খলিফার হাট এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরবর্তীতে উদয় সাধুর হাটের ওই তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের পরিচয়:

অভিযান চলাকালে তেল মজুত ও বিক্রির সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন:

  • ​মো. রাশেদ (৩৮)
  • ​মো. নাছির উদ্দিন (৪৭)
  • ​মো. শিহাব উদ্দিন (২২)
  • ​মো. মাকসুদ (৩২) গ্রেপ্তারকৃত সকলের বাড়ি সুধারাম উপজেলার বিভিন্ন এলাকায়।

​পুলিশের বক্তব্য:

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— চক্রটি দীর্ঘ দিন ধরে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করত এবং পরবর্তীতে তা সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করত।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা