November 9, 2026, 11:03 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

১৮ এপ্রিলকে ‘জাতীয় যুব দিবস’ ঘোষণার দাবি

Reporter Name

টিএসসিতে চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

​নিজস্ব প্রতিবেদক, কুতুবউদ্দিন আহমেদ | ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬

​ঢাকা: ঐতিহাসিক ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস’-এর ৯৬তম বার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ যুব ফ্রন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা থেকে ১৮ এপ্রিলকে ‘জাতীয় যুব দিবস’ হিসেবে ঘোষণার জোরালো দাবি জানানো হয়।

​বাংলাদেশ যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং বাংলাদেশ যুব ফ্রন্ট ঢাকা নগর কমিটির আহ্বায়ক রবিউল করিম নান্টু।

​সভায় রাফিকুজ্জামান ফরিদ বলেন, “চট্টগ্রাম যুব বিদ্রোহের ১৮ এপ্রিলের ঘটনাপ্রবাহ আমাদের সংগ্রামী ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ গঠন এবং স্কুলপড়ুয়া কিশোরদের সেই অকুতোভয় অংশগ্রহণ ছিল সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত। দুই দফা যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে পরাস্ত করে প্রায় তিন বছর গেরিলা কায়দায় লড়াই চালিয়ে যাওয়ার এই বীরত্বগাঁথা আজও আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস।”

​ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, “ইতিহাসের পাঠ্যে ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী ধারাকে অনেক সময় ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে, যা ইতিহাসের একপাক্ষিক ও বিকৃত উপস্থাপনা। বাস্তবতা হলো, ঔপনিবেশিক শাসনের মতো নির্মম শক্তির বিরুদ্ধে শুধু নৈতিক আবেদন বা অহিংস নীতি দিয়ে মুক্তি অর্জন সম্ভব ছিল না। সুন্দরবনে দাঁড়িয়ে অহিংসতার কথা বললে লাভ যেমন বাঘেরই হয়, তেমনি সশস্ত্র প্রতিরোধ ছাড়া ব্রিটিশদের বিতাড়িত করা সম্ভব হতো না। এই বিপ্লবী ধারাই ব্রিটিশ রাজের ভিত কাঁপিয়ে দিয়েছিল।”

​সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, “চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস পালন করার অর্থ কেবল স্মৃতিচারণ নয়, বরং সেই সংগ্রামী চেতনাকে বর্তমান সময়ের বাস্তবতায় ধারণ করা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সবই একই ধারার ধারাবাহিকতা। আমরা দাবি জানাই, এই বীরত্বপূর্ণ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় যুব দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।”

​সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শোষণ ও স্বৈরাচারমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



ফেসবুকে আমরা