বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সরকারের দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর গতিশীল নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম এখন দৃশ্যমান এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে।”
বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে ড. মিজান বলেন, “দীর্ঘ সময় ধরে যারা জুলুম, নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি সঠিক তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরি করা জরুরি। যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান তাঁর সংক্ষিপ্ত শাসনকালেই অসামান্য কাজের মাধ্যমে বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে, তা দেশবাসী ও মহান আল্লাহ নির্ধারণ করবেন। তবে আমার প্রত্যাশা—সরকারের বিদায় যেন রাজসিক হয়। তা দুই যুগ বা দুইশ বছর পরেই হোক, তারা যেন জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বিদায় নিতে পারেন।”
বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাসুম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ন্যাশনাল রিসার্চ পার্টি সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
বক্তারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা, নির্যাতিতদের পুনর্বাসন এবং জনআস্থা ধরে রেখে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ