November 9, 2026, 11:03 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

Reporter Name

আমির হোসেন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধভাবে পাহাড়ের পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালু ধসে স্কুলছাত্র শাহ আলম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।

গত ​মঙ্গলবার রাতে নিহতের বাবা, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড় এলাকার বিল্লাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

 

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

 

উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের সিরাজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহ আলম স্কুল বন্ধ থাকায় অন্যদের সাথে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালু উত্তোলনের কাজে যায়। নদীর আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



ফেসবুকে আমরা