ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “অবহেলিত ও দরিদ্র মানুষকে পেছনে ফেলে একটি উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। নতুন বছরের শুরু থেকেই আমরা এই জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। দেশের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিকে ভূমিহীনদের সহায়তায় এগিয়ে আসা উচিত।”
প্রধান আলোচক হিসেবে মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। উদ্বোধকের বক্তব্যে সাংবাদিক নেতা আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে দরিদ্র মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জনতার দলিল সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সমাজে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: