November 9, 2026, 10:55 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন

Reporter Name

সমর বিকাশ চাকমা দিঘীনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। স্থানীয়দের জীবনমান উন্নয়নে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা সেনা জোনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি-সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্চে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।এ সময় লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে এবং পার্বত্য এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা