November 9, 2026, 10:39 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন

Reporter Name

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

পাহাড়ি জনপদে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী বিজু উৎসব আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

পার্বত্য অঞ্চলের পাহাড়ি আদিবাসিদের অন্যতম প্রধান এই উৎসবটি ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

১২ এপ্রিল ২০২৬ উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’ দিয়ে শুরু হয় এই আয়োজন।

এদিন ভোরে পাহাড়ি তরুণ-তরুণীরা নদী ও ছড়ার পানি দিয়ে ফুল সংগ্রহ করে ঘরবাড়ি সাজায় এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।১৩ এপ্রিল দ্বিতীয় দিন ‘মূল বিজু’তে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের প্রস্তুত, যার মধ্যে পাজন রান্না বিশেষ আকর্ষণ ছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে এসব খাবার বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ আরও বেড়ে ওঠে।১৪ এপ্রিল শেষ দিন ‘গোজ্যেপোজ্যে দিন’ উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গান। স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক পিনোন কাদি পরিবেশন করেন পাহাড়ি নৃত্য, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় খেলাধুলা ও নানা প্রতিযোগিতা।উৎসব উপলক্ষে পাহাড়ি এলাকায় পর্যটকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করা যায়।

দিঘীনালা উপজেলার ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা জানান, বিজু উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ উৎসব আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে এবং পাহাড়ের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

তিন দিনের এই আয়োজন শেষে নতুন বছরের প্রত্যাশা নিয়ে পাহাড়ি জনপদে নেমে এসেছে স্বাভাবিক জীবনযাত্রা, তবে উৎসবের স্মৃতি রয়ে গেছে সবার হৃদয়ে।



ফেসবুকে আমরা