September 29, 2026, 10:19 pm
শিরোনাম:
কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান,কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা চুয়াডাঙ্গায় ৬ বিজিবির বিশেষ অভিযান: ১৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ,বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাবো থানা দলকে সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত

Reporter Name

কাঠালিয়া সংবাদদাতা

 

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে ধারণ করে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি কোতোয়ালি থানা তাঁতি দলের সাবেক সদস্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব সম্পন্ন করেছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে।

 

নবনিযুক্ত সভাপতি মোঃ শামসুল হক সুমন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তাঁতি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দেশ ও দলের যেকোনো আন্দোলনে রাজপথে থেকে সর্বাত্মক ভূমিকা রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

 

মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হওয়ায় কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, যুবদলসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



ফেসবুকে আমরা