আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ সেলিম রহমান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, দুটি মোবাইল ফোন, সিম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সীমান্ত পিলার ৭৯১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
৫১ বিজিবি জানায়, বালাপাড়া বিওপির টহলদল হাবিলদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সেলিম রহমানকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।
আটক সেলিম রহমান ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে একটি ইয়াবা সেবনের পাইপ, তিনটি ইয়াবা সেবনের ফয়েল—যার একটিতে ইয়াবার পোড়া অবশিষ্টাংশ রয়েছে—একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, তিনটি সিমকার্ড ও নগদ ১০০ টাকা উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।