November 10, 2026, 12:20 pm
শিরোনাম:
ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ  ডাস্টবিন নেই ময়লা আছে, দুর্গন্ধে দম বন্ধ নাসিরনগরবাসীর, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ পরীমনির ঔদ্ধত্য ও সাংবাদিকদের ওপর হামলা: একা হয়ে পড়ার পথে ঢালিউড নায়িকা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

Reporter Name

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন একটি বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

 

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

 

নবীনগর পৌরসভাকে যানজটমুক্ত, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন এ সড়কটি নির্মিত হলে পৌর এলাকার অভ্যন্তরীণ যানবাহনের চাপ কমবে। বিশেষ করে শহরের প্রধান সড়কে যানজটের ভোগান্তি অনেকটাই লাঘব হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

 

এ ছাড়া ভবিষ্যতে নদীর পাড়ের বিদ্যমান সড়কটি আরও প্রশস্ত করার পরিকল্পনাও রয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে নবীনগর পৌরসভার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নতুন বাইপাস সড়কটি নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

 

তাঁদের প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা