August 5, 2026, 9:19 pm
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গভীর রাতে ছদ্মবেশে ডাকাত আটক করলেন দুর্গাপুর থানার ওসি

Reporter Name

নেত্রকোনা প্রতিনিধি : মহিউদ্দিন
(নেত্রকোনা) | ১৯ জুলাই, ২০২৬

 

​নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই দুঃসাহসিক অভিযানে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। অভিনব কৌশলে ছদ্মবেশ ধারণ করে এই ডাকাতদের হাতেনাতে আটক করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ। ​জানা যায়, গত রাতে দুর্গাপুর উপজেলার একটি বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ জানায়। ​অভিযোগ পেয়ে মাঠে নামেন ওসি খন্দকার শাকের আহম্মদ। অপরাধীদের শনাক্ত করতে তিনি পুলিশের চিরাচরিত পোশাক ত্যাগ করে ছদ্মবেশ ধারণ করেন। নিজের বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে তিনি ডাকাত চক্রের অবস্থান নিশ্চিত করেন। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ওই চক্রের ৭ সদস্যের মধ্যে ৩ জনকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে লুট করা নগদ টাকা ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ​দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, আটককৃত ডাকাতরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
​এ বিষয়ে ওসি খন্দকার শাকের আহম্মদ জানান, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। ডাকাতদের আইনের আওতায় আনতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” ​পুলিশের এমন সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় স্থানীয় সুধীমহল ওসি খন্দকার শাকের আহম্মদ এবং দুর্গাপুর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।



ফেসবুকে আমরা