August 6, 2026, 2:31 am
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পোরশায় অভিযান: মাদক বিক্রির সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা দ ক কারবারি আ ট ক!

Reporter Name

পোরশায় অভিযান: মাদক বিক্রির সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক!

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

নওগাঁ,জেলার পোরশা থানা পুলিশ এক বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বেলাল হোসেন (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১৭/০৭/২০২৬) সকালে পোরশা থানাধীন ০৪নং গাঙ্গুরিয়া ইউপি দেওনাপাড়া গ্রামস্থ আসামী বেল্লাল হোসেন এর বাড়ির উঠানে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সফল অভিযান
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় মাদক নির্মূলে পোরশা থানা পুলিশ সবসময় সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. আব্বাস উদ্দিনসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. বেলাল হোসেনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারি মো: বেলাল হোসেনের (৩৭) বাড়ি পোরশা থানার গাঙ্গুরিয়া (দেওনাপাড়া) গ্রামে। মাদক বিক্রির সময় তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এই ঘটনায় আসামী বেলাল হোসেনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও তাদের সহযোগীদের কাউকে ছাড় দেওয়া হবে না।



ফেসবুকে আমরা