August 6, 2026, 2:32 am
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চরম সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল: চিকিৎসক নেই, ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা:

Reporter Name

চরম সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল: চিকিৎসক নেই, ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা:

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল না থাকায় ব্যাহত হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম। হাসপাতালটির দৈনন্দিন চিকিৎসা সেবা এখন চরম নাজুক অবস্থায় পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৮৫টি। অথচ বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৮ জন চিকিৎসক। অর্থাৎ, ৪৭টি পদই শূন্য পড়ে আছে। সম্প্রতি একসঙ্গে সাতজন চিকিৎসককে বদলি করা হলে নতুন করে সংকটের সৃষ্টি হয়। এর ফলে বিদ্যমান চিকিৎসকদের ওপর অতিরিক্ত রোগীর চাপ বাড়ছে, যা কাঙ্ক্ষিত মানসম্মত সেবা প্রদানে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষ করে মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের চরম অভাব রয়েছে। যারা আউটডোর এবং ইনডোর উভয় ক্ষেত্রেই জটিল রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন। অনেক ক্ষেত্রে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা পাচ্ছেন না। বিশেষত শিশু ও বয়স্ক রোগীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের দুর্ভোগ লাঘবের জন্য তারা নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য তাগিদ দিচ্ছেন। তবে কবে নাগাদ এই শূন্য পদে নতুন নিয়োগ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, জেলা পর্যায়ের এই একমাত্র বড় হাসপাতালে যদি চিকিৎসকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য তারা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।



ফেসবুকে আমরা