August 3, 2026, 9:35 pm
শিরোনাম:
সিরাজগন্জের শাহ্জাদপুরে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরিব কৃষকের ৩ টি গরুর মৃ/ত্যু বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২ ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলের স্বপ্নের সেতু চালু হচ্ছে দীর্ঘ ৮ বছর অবসানের পর। পাইকগাছার রাড়ুলীর জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার দাবি! বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত। বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষ চারা বিতরণ সুস্থ সংস্কৃতি চর্চাই গড়বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি শুভ উদ্বোধন

Reporter Name

সমর বিকাশ চাকমা, দীঘিনালা:

 

 

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছে ‍শিক্ষার্থীরা। ছবি: খাগড়াছড়ি প্রতিদিন।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩ থেকে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কনিকা চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা ও রাফ্রুচাই মারমা, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে, যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি শুধু গাছ লাগানোর একটি আনুষ্ঠানিক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জাতীয় অঙ্গীকার। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে তারা দায়িত্বশীল ও পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিপাদ্যের আলোকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।



ফেসবুকে আমরা