August 3, 2026, 8:33 pm
শিরোনাম:
সিরাজগন্জের শাহ্জাদপুরে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরিব কৃষকের ৩ টি গরুর মৃ/ত্যু বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২ ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলের স্বপ্নের সেতু চালু হচ্ছে দীর্ঘ ৮ বছর অবসানের পর। পাইকগাছার রাড়ুলীর জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার দাবি! বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত। বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষ চারা বিতরণ সুস্থ সংস্কৃতি চর্চাই গড়বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের ৮ম বর্ষপূর্তি ও আর্থিক অনুদান প্রদান

Reporter Name

শহীদ, জকিগঞ্জ প্রতিনিধি:

 

 

সিলেটের জকিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও চ্যারিটেবল সংগঠন ‘বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদ’-এর অষ্টম বর্ষপূর্তি উদযাপন এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে স্থানীয় খলাছড়া দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান ও সর্বস্তরের মানুষের মাঝে সিন্নি বিতরণ করা হয়েছে।

​পরিষদের অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ, দোয়া ও অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের দেশের প্রধান প্রতিনিধি এখলাছুর রহমান। পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দেশের প্রতিনিধি জিল্লুর রহমান, আব্দুল কুদ্দুস, বেলাল আহমদ, সংগঠনের অর্থ সম্পাদক বেলাল আহমদ।

​এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, বশির আহমদ, জুলকারনাইন এবং জেড টিভি নিউজ-এর সম্পাদক আব্দুস শহীদ শাকির। অনুষ্ঠানে খলাছড়া এলাকার সর্বস্তরের মুরব্বি, যুবক, তরুণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে ‘বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে নগদ ১,২৪,০০০/= (এক লক্ষ চব্বিশ হাজার) টাকার আর্থিক অনুদানের চেক/অর্থ হস্তান্তর করা হয়।

​মাদ্রাসায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন খলাছড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মাহমুদুল হাসান এবং মুয়াজ্জিন সিব্বির আহমদ। দোয়া শেষে পরিষদের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনগণের মাঝে সিন্নি বিতরণ করা হয়। সংগঠনের এমন মহতী উদ্যোগ ও এলাকার উন্নয়নে প্রবাসীদের এই অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুকে আমরা