সাংবাদদাতা: মোঃ আরমান হোসেন
সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।