আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ- মোঃ আব্দুল্লাহ আল মামুন
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি জোসনা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম দুলাল মীর।
মঙ্গলবার (৭ জুলাই) আশুলিয়া থানা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আমিনুল ইসলাম দুলাল মীরের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি জোসনা বেগমকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, “আশুলিয়া থানা মহিলা দলের এই নতুন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি নবনির্বাচিত সভাপতি জোসনা বেগমের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাক্ষাতকার শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।