আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
তানোর উপজেলার কলমা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আজ বিকেলে দর্গাডাংগা পার্টি অফিসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মো: মিজানুর রহমান (মিজান)।
উক্ত মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করা। সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন,বিএনপি’র প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূলের শক্তিই হলো দলের প্রধান ভিত্তি। দলকে শক্তিশালী করতে হলে আমাদের দলীয় নীতি ও আদর্শ মেনে মানুষের কাছে যেতে হবে।
সভায় আগামীর রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা এবং দলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়। বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় জানায়।