August 3, 2026, 9:37 pm
শিরোনাম:
সিরাজগন্জের শাহ্জাদপুরে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরিব কৃষকের ৩ টি গরুর মৃ/ত্যু বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২ ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলের স্বপ্নের সেতু চালু হচ্ছে দীর্ঘ ৮ বছর অবসানের পর। পাইকগাছার রাড়ুলীর জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার দাবি! বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত। বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষ চারা বিতরণ সুস্থ সংস্কৃতি চর্চাই গড়বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি মিলন

Reporter Name

​সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক পৌর শহরের সৌন্দর্যবর্ধনে ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিভাইডারসহ ফোরলেন সড়ক নির্মাণ এবং গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ১৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২ জুলাই) এসব উন্নয়ন প্রকল্পের কাজস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
​পরিদর্শনকালে এমপি মিলন আরও জানান, মোট ২৬৬ কোটি টাকার এই প্রকল্পের বাইরেও ছাতক ও দোয়ারাবাজার উপজেলার উন্নয়নে দুটি ব্রিজসহ আরও ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের কাজগুলো অতি দ্রুত টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এ সময় উন্নয়ন কাজে সহযোগিতার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​প্রকল্প এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন এবং সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম; পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা