August 3, 2026, 9:37 pm
শিরোনাম:
সিরাজগন্জের শাহ্জাদপুরে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরিব কৃষকের ৩ টি গরুর মৃ/ত্যু বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২ ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলের স্বপ্নের সেতু চালু হচ্ছে দীর্ঘ ৮ বছর অবসানের পর। পাইকগাছার রাড়ুলীর জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার দাবি! বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত। বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষ চারা বিতরণ সুস্থ সংস্কৃতি চর্চাই গড়বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জকিগঞ্জে খরিপ-২ মৌসুমে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

Reporter Name

শহীদ,  জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন উফশী জাতের শাকসবজি, পেঁয়াজ, মরিচ, রোপা আমন, লেবু চাষ ও বৃক্ষরোপণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

‎​উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক, জকিগঞ্জ উপজেলার মোট ১০টি ইউনিয়ন ও পৌরসভায় সর্বমোট ৫০০ জন নির্বাচিত কৃষকের মাঝে আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে এই প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

‎​উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, প্রত্যেক কৃষককে গ্রীষ্মকালীন উফশী জাতের শাকসবজি চাষের জন্য উচ্চ ফলনশীল বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিজন কৃষক প্রণোদনা হিসেবে পাচ্ছেন— কলমি শাক ১৬০ গ্রাম, লাউ হাইব্রিড ১৫ গ্রাম, চাল কুমড়া হাইব্রিড ৫ গ্রাম, পুঁইশাক উফশী ১০০ গ্রাম, বেগুন হাইব্রিড ৫ গ্রাম, শসা হাইব্রিড ৫ গ্রাম, মিষ্টি কুমড়া হাইব্রিড ১০ গ্রাম। এছাড়া রাসায়নিক সার হিসেবে প্রতিজন কৃষককে ১৫ কেজি ডিএপি (DAP) এবং ১৫ কেজি এমওপি (MoP) সার প্রদান করা হচ্ছে।

‎​উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মুমিন জানান, এই প্রণোদনার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকায় গ্রীষ্মকালীন সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা, যা স্থানীয় পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে। ‎সরকারি তথ্যমতে, উপজেলার বারহাল ইউনিয়নে ৩০ জন, বীরশ্রীতে ৭০ জন, কাজলসারে ৩০ জন, খলাছড়ায় ৫৫ জন, জকিগঞ্জে ৭০ জন, সুলতানপুরে ৬৫ জন, বারঠাকুরীতে ৭০ জন, কসকনকপুরে ৩০ জন, মানিকপুরে ৪০ জন এবং জকিগঞ্জ পৌরসভায় ৪০ জন কৃষকসহ সর্বমোট ৫০০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এই কর্মসূচির আওতায় মোট ১৫০ কেজি উন্নত জাতের বীজ, ৭,৫০০ কেজি ডিএপি এবং ৭,৫০০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

‎উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুজিত কুমার চন্দ্র, বিশেষ অতিথি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমেদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ কয়েছ আহমেদ, যুব মজলিস নেতা শাহজাহান সেলিম, যুবদল নেতা মুহিত আহমেদ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, কৃষক সাইফুল ইসলাম, রাসেল আহমেদ বিনয় বিশ্বাস সহ জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

‎কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই সময়োপযোগী কৃষি প্রণোদনা সঠিক ব্যবহারের মাধ্যমে জকিগঞ্জের সবজি উৎপাদনে এক নতুন গতি আসবে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্পন্ন করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা