নিজস্ব প্রতিবেদক:
তরুণ ইসলামী স্কলার, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও ইউনানী চিকিৎসক হাফিজুল ইসলাম লস্করের একমাত্র কন্যা তানিশা ইসলামের শুভ জন্মদিন আজ (২৮/৬/২২৬)। ২০২৩ সালের ২৮শে জুন (ঈদুল আজহার আগের রাতে) দুনিয়ায় শুভাগমন করেছিল ফুটফুটে শিশু তানিশা ইসলাম।
আজ সে জীবনের আরও একটি নতুন বছরে পদার্পণ করল। কন্যা তানিশা ইসলামের এই বিশেষ দিনটি সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করছেন তরুণ ইসলামী স্কলার হাফিজুল ইসলাম লস্কর ও তাঁর পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়ের জন্মদিন উপলক্ষে আজ হাফিজুল ইসলাম লস্কর ও তাঁর আহলিয়া (সহধর্মিণী) নফল রোজা রেখেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁরা তাঁদের একমাত্র কন্যার নেক হায়াত, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
”সন্তান মহান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত। তানিশার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া ও দোয়া জানাচ্ছি।”
— হাফিজুল ইসলাম লস্কর,
মেয়ের জন্মদিনের এই আনন্দঘন ও বরকতময় ক্ষণে হাফিজুল ইসলাম লস্কর এবং তাঁর পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ সকল স্তরের মানুষের কাছে তানিশা ইসলামের সুস্থতা, নিরাপদ জীবন ও নেক হায়াতের জন্য আন্তরিক দোয়া প্রত্যাশা করেছেন।