August 5, 2026, 9:42 pm
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলায় দ্বিতীয় কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ

Reporter Name

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

 

 

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ দল।মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রফেসর মোহা. আছাদুজ্জামান এর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করে প্রতিযেগিতায় অংশগ্রহণকারী দলটি। এই দলটি প্রথমে কাজিপুর উপজেলা পর্যায়ে ও পরে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিলো।

প্রতিযোগিতার বিষয়ে ক্রেস্ট এ উল্রেখ করা হয়েছে, “ …নবায়নযোগ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত শহর/ স্মার্ট হোম প্রকল্পটিতে অংশগ্রহণ করায় সনদপত্র প্রদান করা হলো।”
এদিকে বিভাগে দ্বিতীয় স্থান লাভ করায় আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের এই দলটিতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে শুভ কামনা জানিয়ে পোস্ট দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি পোস্ট উল্লেখ করেছেন, “
বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। উপজেলা প্রশাসন কাজিপুর এর পক্ষ হতে তাদেরকে অভিনন্দন।
নোট: উপজেলা পর্যায়ে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ দল ১ম হয়ে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলা পর্যায়ে ২৭টি দলের মধ্যে ১ম হয়ে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয় এবং আজ বিভাগীয় পর্যায়ে ৮টি জেলা দলের মধ্যে ২য় স্থান অর্জন করে। … উপজেলা দলের এমন সাফল্যে আমরা গর্বিত “
এদিকে নিজ কলেজের শিক্ষার্থীদের এমন সাফল্যে খুশী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। তিনি আজকে তার ফেসবুক পোস্টে খুশির সেই খবরটি প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, “ আজ আমি খুশীতে আত্মহারা।
বিভাগীয় পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিজ্ঞান ও গবেষণা দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দলের এমন সাফল্যে আমি অভিভূত এবং গর্বিত।
দলের গর্বিত ছেলেরা ও টিম লিডার শিক্ষকদের প্রানঢালা অভিনন্দন। তোমাদের এই সাফল্য আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের একটি মাইল ফলক। সকলের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের হারানো গৌরব এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি এবং আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি।
আল্লাহ তা’আলা আমাদের সহায়, আমীন “”



ফেসবুকে আমরা