কলমে: এম মাসুদ রানা সুমন
বগুড়ার মাটি থেকে ওঠে আসা এক আলো,
যিনি বাসেন দেশ আর দেশের মানুষকে ভালো।
উত্তরবঙ্গের কৃতি সন্তান, মাহিদুল হাসান নাম,
সাংবাদিকদের অধিকার রক্ষায় যিনি অবিরাম।
মাজলুম আর নির্যাতিত কলম সৈনিকের পাশে,
দাঁড়ান তিনি বীরের বেশে, বিজয়ের আশ্বাসে।
সত্যের টানে যিনি সদা সোচ্চার ও বলীয়ান,
তিনিই আমাদের শ্রদ্ধেয় মাহিদুল হাসান সরকার ভাইজান।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের দায়িত্বে অবিচল,
সাংবাদিকদের হকের লড়াইয়ে তিনি এক মহাসম্বল।
দিবানিশি খেটে যান অধিকার আদায়ের তরে,
ভয়হীন এক সাহসী চেতনা বুকে ধারণ করে।
ভাইয়ের মতন ছায়া তার, স্নেহের এক মহাসমুদ্র,
তারই কল্যাণ কামনায় মন কাঁদে সদা ক্ষুদ্র।
সুমনের অন্তরের এই প্রার্থনা আর আকুল মিনতি—
খোদা যেন রাখেন তারে সুস্থ, দীর্ঘায়ু আর শান্তিতে প্রতিটি তিথি।
খোদার দরবারে জানাই আমিন, কবুল করো এই দোয়া,
মাহিদুল ভাইয়ের জীবনে থাকুক চিরকাল সুন্দরের ছোঁয়া।