লেখকঃ- এম মাসুদ রানা সুমন
জসিম উদ্দিন
বরিশালের মাটি থেকে আসা এক প্রাণ,
আশুলিয়ার বারুইপাড়ায় যার হাসিমাখা গান।
হাজী মেনশনের কোণে ছোট্ট এক দোকান,
সেখানে জসিম উদ্দিন— এক দরদী ইনসান।
মানুষের কষ্টে তার বুকখানা ফাটে,
বাকি দিতে হাত তার দ্বিধাহীন ছোটে।
পাওনা চাইতে গিয়েও মুখে বাধে লাজ,
সততাই তার মূলধন, সেবা করাই কাজ।
নিঃস্ব হয় সে তবু ফেরায় না কাউকে,
ভালোবাসার চাদরে আগলে রাখে সবারে।
মা-বাবা আর ভাই-বোনের টানে প্রাণপন,
স্ত্রীর প্রতি মায়াতেও যেন এক শান্ত ভুবন।
পরিবার আর প্রতিবেশী সবার প্রতি খেয়াল,
মানুষের মাঝে গড়ে নি কোনো বিভেদের দেয়াল।
ইসলামী আদর্শে গড়া তার সহজ জীবন,
এমন মানবিক মানুষ আজ বড়ই প্রয়োজন।
দোকানদারী তো নয়, এ যেন এক সেবার ঘর,
জসিম উদ্দিন আজ সবারই অতি আপন পর।
টাকা আসুক না আসুক, দোয়া রবে সাথে,
পুণ্যের আলো জ্বলুক জসিম ভাইয়ের হাতে।