মোঃ আলমগীর হোসেন
প্রতিনিধি, চুয়াডাঙ্গা সদর
চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়সহ একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিজ্ লুৎফুন নাহার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা এবং জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পরিদর্শনকালে তারা পরীক্ষা কেন্দ্রসমূহের সার্বিক পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের বিষয়সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোছাঃ জেসমিন আরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বিত উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার সকল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।