
সিলেটের মাধবপুর সংলগ্ন সুরমা চা বাগানে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হওয়া সেই নারী পর্যটকের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. নাসিরকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত সহায়তায় অবশেষে র্যাবের জালে ধরা পড়লো এই অভিযুক্ত।
র্যাবের গণমাধ্যম শাখা ১৯ এপ্রিল (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, গত ১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এবং র্যাব-৭ এর একটি চৌকস দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মিঠাছড়া বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার পলাতক আসামি নাসিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়:
নারকীয় এই ঘটনার পর ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৪৬/২৪/৩/২৬) দায়ের করেন।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।