
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে মান্দা থানার একটি নিয়মিত মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আমিনুল ইসলাম আমিনকে (৩৮) ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ভারশো পশ্চিমপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে। আমিনুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ডিলার এবং একাধিক মামলার পলাতক আসামি। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অন্যদিকে, আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে দেলুয়াবাড়ি বাজার এলাকায় পৃথক এক অভিযানে মোঃ বেলাল হোসেনকে ১৪০ গ্রাম গাঁজাসহ (৪০ পুরিয়া) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল হোসেন দেলুয়াবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।