নড়াইলের কালিয়া সাংবাদিকদের সংগঠন ভাবে শক্তিশালী করার লক্ষ্যে প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন।
মোঃরাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদী এ কমিটি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলী হায়দার মিকু সহ-সভাপতি এস এম মাসুমার রহমান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সাজিদুল ইসলাম শোভন, সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী অর্থ সম্পাদক সাফায়েত হোসেন, দপ্তর সম্পাদক বিন্দিয়া খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জিহদুল ইসলাম, পারভেজ শেখ সহ সাংগঠনিক সম্পাদক, কওসার মোল্যা সহ অর্থ সম্পাদক, মোঃ আহসান হাবিব সহ দপ্তর সম্পাদক, মোঃ রাসেল শেখ জগলু মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোঃ বাবলু মল্লিক সমাজ কল্যান বিষয়ক সস্পাদক, মোঃ রাসেল শেখ (আখের) গ্রন্থাগার বিষয়ক সস্পাদক, রাসেল মোল্লা সহ গ্রন্থগার বিষয়ক সম্পাদক, মোঃ হাচিবুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জুয়েল চৌধুরী সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সস্পাদক, মোঃ মাহিদুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছে
মোঃ আলমগীর হোসেন, মোঃ মামুন হাচান, মোঃ কামরুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, এসএম ইজাজুল হক, মোঃ হাচিব মল্লিক
সভায় বক্তারা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে।
সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন এবং নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি