November 9, 2026, 11:03 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ওসির চোখ ফাঁকি দিয়ে রাতে ধোপাজানে বালু লুটপাট; দায় এড়াতে নিরীহ ব্যবসায়ীর নৌকা জব্দ! ​আমির হোসেন

Reporter Name

আমির হোসেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

​সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ পিপিএম-এর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওসির অনুপস্থিতি বা বিশ্রামের সুযোগ নিয়ে পুলিশের কিছু অসাধু সদস্যের যোগসাজশে এই লুটপাট চলছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওসি রতন সেখ ১৩ দিনের ছুটি কাটিয়ে থানায় ফিরেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো অভিযানে নামেন। গত শনিবার গভীর রাতে ধোপাজান নদীর হালুয়াঘাট অংশে একাধিক নৌকায় বালু উত্তোলন চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযান চলাকালীন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি বিশেষ সিন্ডিকেটের নৌকাগুলোকে আটক না করে কৌশলে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করা আছে বলেও জানা গেছে।

​অভিযোগ উঠেছে, বড় নৌকাগুলোকে ছেড়ে দিয়ে নিজেদের ‘দায়বদ্ধতা’ এড়াতে এবং ওসির কাছে অভিযানের সফলতা দেখাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সাধারণ নৌকা জব্দ করা হয়। ভুক্তভোগী এক বালু ব্যবসায়ী জানান, তিনি খাসিয়ামারা নদী থেকে বৈধভাবে বালু কিনে এনে বড়পাড়া ঘাটে নৌকা ভিড়িয়েছিলেন। গভীর রাতে নৌকার মাঝি বাড়িতে যাওয়ার পর পুলিশ ঘাট থেকে তার নৌকাটি জব্দ করে নিয়ে যায়।

​ভুক্তভোগী ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, “হালুয়াঘাটের অবৈধ বালু ভর্তি নৌকাগুলো ছেড়ে দেওয়ার ভিডিও সংরক্ষিত আছে। সেই ঘটনা ধামাচাপা দিতে এবং পুলিশি তৎপরতা দেখাতে আমার বৈধ নৌকাটি জব্দ করে মামলা দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরীহ ব্যবসায়ীদের হয়রানি করলে অবৈধ বালু উত্তোলন কখনোই বন্ধ হবে না।”

​এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার এসআই মিলন বলেন, “আমরা সাহেব বাড়ির নদীর মোড় থেকে নৌকাটি জব্দ করেছি এবং আইন অনুযায়ী মামলা হয়েছে।” তবে অন্যান্য নৌকাগুলো ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

​উল্লেখ্য, ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ওসি রতন সেখ পিপিএম নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। তবে তিনি ছুটিতে থাকা অবস্থায় বা রাতের গভীরে বিশ্রামে থাকাকালীন পুলিশের কিছু সদস্যের অনৈতিক সুবিধার কারণে বালু খেকোরা বেপরোয়া হয়ে ওঠে। এ বিষয়ে কঠোর তদন্ত এবং রাতে ডিউটিতে থাকা কর্মকর্তাদের নজরদারিতে আনার জন্য ওসির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।



ফেসবুকে আমরা