নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সোনারপাড়া গজদি জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।
এ সময় মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়া, মসজিদের উন্নয়ন এবং মুসল্লিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মসজিদের নির্মাণকাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
নওগাঁ প্রতিনিধি
মোঃ রিমন আহমেদ
তারিখ: ০২-১০-২০২৬ ইং