November 5, 2026, 8:18 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

৯০৫ পিস ইয়াবাসহ নেত্রকোণায় একজন আটক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

Reporter Name

 

মহিউদ্দিন ​নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো: জামাল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে পূর্বধলা থানাধীন কুমুদগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো: নাজমুল হক-এর নেতৃত্বে একটি রেইডিং টিম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ শ্যামগঞ্জ-দুর্গাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। দুপুর ১:০০ টা থেকে ২:২০ টা পর্যন্ত চলা এ অভিযানে ৯০৫ (নয়শত পাঁচ) পিস ইয়াবাসহ জামাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
​

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৯০.০৫ গ্রাম ওজনের ৯০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া আসামির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ​গ্রেফতারকৃত মো: জামাল মিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নলজুড়া (কুল্লাগড়া ইউপি) গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুনের ছেলে।
​

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা