মোঃ নাজিম উদ্দিন, ভোলা প্রতিনিধি:
ভোলা লালমোহন উপজেলার সুনাম ধন্য পশ্চিম চর উমেদ মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০২৬ ইং সালের এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের আজ শনিবার ২৭/৬/২০২৬ সকাল ১০টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । মোঃ জাফর ইকবাল। সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমোহন উপজেলার শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমোহন উপজেলা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিন মিয়া। সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমোহন উপজেলা শাখা।
উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ নুর উদ্দিন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন শাখা উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন মনু সভাপতি লালমোহন উপজেলা শিক্ষক সমিতি । উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক লালমোহন উপজেলা শিক্ষক সমিতি উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিম চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শুভেচ্ছা বক্তব্যে মোঃ খলিলুর রহমান স্যার বললেন পরীক্ষা শব্দ টি বিপদ জনক না ভেবে আনন্দ দায়ক ভাবলে আমার মনে হয় পরীক্ষা সুন্দর হবে তিনি আরো বলেন অতীতে আমাদের কলেজ বার বার জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো ও আমরা আশাবাদী আগামী তে বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হোওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।