September 21, 2026, 3:08 pm
শিরোনাম:
দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া চেয়েছেন বজলুর রহমান নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ জমকালো আয়োজনে বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হাতিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু

Reporter Name

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক:

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একই বিদ্যালয়ে বারবার শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন। তিনি জানান, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ‘ম্যাস হিস্টিরিয়া’ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটিকে এখনো চূড়ান্ত কারণ হিসেবে দেখছে না স্বাস্থ্য বিভাগ। প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত কমিটি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখবে।

সর্বশেষ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের নয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলের দিকে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদিন মোট ১৩ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। পরে ১৪ সেপ্টেম্বর আরও ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ বুধবার ১৩ জন অসুস্থ হওয়ায় এক সপ্তাহের মধ্যে মোট ৫০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্যও উঠে এসেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের পক্ষ থেকে করা তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে ছড়িয়ে পড়া গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।

একই বিদ্যালয়ে অল্প সময়ের ব্যবধানে বারবার শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে-কীটনাশকের গন্ধ, পরিবেশগত কোনো সমস্যা, নাকি অন্য কোনো কারণ-তা এখনো নিশ্চিত নয়।

তদন্ত কমিটির অনুসন্ধানের পর এ বিষয়ে প্রকৃত কারণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।



ফেসবুকে আমরা