November 9, 2026, 4:24 pm
শিরোনাম:
মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হাতিবান্ধায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Reporter Name

আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

 

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, কৃষি উপকরণ এবং শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্স বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি। অনুষ্ঠানে উপজেলার ৮২টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ ও মেরামতের জন্য ২ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের আওতাবহির্ভূত শিশুদের মাঝে ভালোবাসা কিটস বক্স প্রদান করা হয়।

‎কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সবজি বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক, ফলজ গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়।  এ কর্মসূচির মাধ্যমে মোট ৬ হাজার ৯৫০ জন কৃষক উপকৃত হবেন। এর মধ্যে ৪ হাজার ২০০ জন কৃষক আমন ধানের বীজ ও সার, ১ হাজার ৫০০ জন কৃষক সবজি বীজ ও সার, ৩৪০ জন কৃষক গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ এবং ৮৫০ জন কৃষক ফলজ গাছের চারা ও জৈব সার পাবেন। এছাড়া লেবু চাষ সম্প্রসারণে ৬০ জন কৃষককে বিশেষ সহায়তা দেওয়া হবে। ‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন, আফজাল হোসেন, এম. সাইদুজ্জামান কোয়েল, আনোয়ার হোসেন, আমিনুর রহমান, রুবেল মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।



ফেসবুকে আমরা