November 9, 2026, 10:57 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাস

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

দু’দিন ধরে দুর্গন্ধে টিকতে পারছিলেন না লালদিঘীরপাড় এলাকার কয়েকজন ব্যবসায়ী। তাদের ধারণা ছিল কোথাও ইঁদুর মরে পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। কিন্তু তা অসহনীয় পর্যায়ে চলে গেলে নিজেরাই খুঁজতে বের হন। গন্ধের উৎস সনাক্ত করতে গিয়ে দেখেন পড়ে আছে নুরুলের লাশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর লাশটি দেখে পুলিশকে খবর দেন লালদিঘীরপাড়ের ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬)। বিকালে উদ্ধার করে ওসমানীর মর্গে পাঠানো হয়।পুলিশ জানায়, নুরুল ইসলাম (৫০) দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে তরকারির ব্যবসা করতেন বলে জানা গেছে।স্থানীয় ব্যবসায়ী নাজিম ও পাভেল জানান, গত দু’দিন ধরে কিছু একটা পঁচা গন্ধে নিজেদের দোকানে টিকতে পারছিলেন না। ভেবেছিলেন ইঁদুর মরে পঁচে গিয়ে হয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার দুপুরের দিকে বিষয়টা সহ্যের বাইরে চলে গেলে তারা গন্ধের উৎস খুঁজতে বের হন।

এক পর্যায়ে পাশের দোকানের ভেতরে উঁকি দিয়ে তারা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। ওই দোকানে কোনো তালা ছিলনা।

পাভেল বলেন, আমরা লাশ দেখে পুলিশে খবর দিলে তার এসে উদ্ধার করেন।খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়ার নেতৃত্বে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

সুলেমান মিয়ার ধারনা, অন্তত দু’দিন আগে নুরুলের মৃত্যু হতে পারে।

তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। লাশ বর্তমানে মর্গে আছে।লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম জানান, নূরুল কলেজ পড়ুয়া দুই মেয়ের বাবা। তিনি এই মার্কেটে ২০ বছর ধরে ব্যবসা করছেন। বিভিন্ন বাজার থেকে কাচাঁমাল কিনে সংগ্রহ করে রাখতেন ওই দোকানে। তারপর বন্দরবাজারের রাস্তায় বিক্রি করতেন।



ফেসবুকে আমরা