মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে ২১ জন হকারকে আটক করেছে পুলিশ।
৬ মে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার রাত ১২টা (সোমবার দিবাগত) থেকে সকাল ৮পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতকে যানজটমুক্ত এবং জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে পুলিশের একাধিক আভিযানে বন্দরবাজার, জিন্দাবাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছিলেন। এতে নগরবাসী ও পথচারীদের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটককৃত হকারদের বিরুদ্ধে মেট্রোপলিটন অধ্যাদেশে আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নগরবাসীকে যানজটমুক্ত ও নিরাপদ সড়ক উপহার দিতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।