হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহজালাল উপশহরে অবস্থিত আল-আমিন নার্সিং কলেজে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিপ্লোমা ইন নার্সিং এবং বিএসসি ইন নার্সিং কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে ২৬) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
কলেজের প্রিন্সিপাল মিসেস শিউলি আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল নার্সিং পেশার গুরুত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য। প্রভাষক কুলসুমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বুশরা আক্তার। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বিমান চন্দ্র দে এবং সাংবাদিক মোহাম্মদ ফারুক। বক্তারা শিক্ষার্থীদের সেবার মানসিকতা নিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে পেশাগত জীবনের সফলতা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, সিনিয়র লেকচারার- মমতা বালা পাল। নার্সিং প্রশিক্ষক- শাম্মি রানী দত্ত, রুজিনা আক্তার, মাহমুদুর রহমান চৌধুরী, তামান্না বেগম ও ফাতেমা বেগম। মিডওয়াইফারি প্রশিক্ষক- তুলি কর, আমিনা বেগম ও আখি। ক্লিনিকাল প্রশিক্ষক- সৌরভ দাস ও তানজিয়া জান্নাত সুভা।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি আর্তমানবতার সেবার এক অনন্য সুযোগ। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে উদ্বোধনী ক্লাসের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।