স্টাফ রিপোর্টারঃ
সিলেটের গোলাপগঞ্জ থেকে আবু বক্কর (পিতা: তফুর আলী) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে ৩০২৬) রাত ১০:০০ টা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আবু বক্করের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর (ডাকঘর: রানাপিং) এলাকায়। গতকাল রাতে নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তাকে দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে তার পরিবারের কাছে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 📞 +8801714770664 / 📞+8801313723484