মোঃ মেহেদী হাসান
বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ।
সিরাজগন্জ জেলার শাহ্জাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ারবন্দর গ্রামে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরুর গায়ের উপর পরে ৩ টি গরুর মৃত্যু হয়েছে। সরজমিনে গিয়ে যানা যায় ভুক্তভোগী কৃষক আমজাদ প্রামানিক প্রতিদিনের ন্যয় সোমবার ভোরে গরুকে খর দেওয়ার জন্যে গোয়ালে গেলে দেখতে পায় বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে তার গরুর গোয়ালে পরে আছে এবং গরু গুলো ছটপট করছে কৃষক আমজাদ প্রামানিক চিৎকার করলে লোকজন দৌরে এসে ২ টি গরু সরিয়ে নিতে সক্ষম হলেও বাকী ৩ টি গরু উদ্ধারের আগেই মৃত্যুবরন করে। গরু ৩ টির আনুমানিক মুল্য প্রায় ৬ লক্ষ টাকা। কৃষক আমজাদ হোসেন বলেন, আমি বিভিন্ন এনজিও হতে লোন নিয়ে গরু পালন করি, গরুগুলোর দুধ বিক্রি করে কিস্তি পরিশোধ এবং সংসার চালাই, গাভী গরু ৩ টি মারা যাওয়ায় এখন দিশেহারা হয়ে গেছি, তিনি আরো বলে বহুদিন পুর্বে বাড়ির উপর দিয়ে যখন বিদ্যুৎ সঞ্চালনের তার নেওয়া হয় তখন আমি বাধা প্রদান করি, কিন্তু ঠিকাদার জোরপুর্বক সেই তার, বাড়ির উপর দিয়ে টাঙ্গায়, সেই একঘেয়েমি সিদ্ধান্তের কারনেই আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।
কৃষক আমজাদ প্রামানিকের পরিবারে এখন শোকের মাতম।