সংবাদদাতা মোঃ আরমান হোসেন
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিচয় শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।