সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে প্রতিপক্ষকে অস্ত্রের ছবি ফেইসবুকে পোস্ট করে
হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানার সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের মৃত হাদিস উল্লাহর ছেলে আমিন আহমদ প্রতিপক্ষের আশিদ আলী গংদের সাথে রাজনৈতিক কারণে মনমালিন্যের সৃষ্টি হইলে আমিন সাবেক সিলেট - ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান গ্রুপের সদস্য হওয়ায় গত জুলাই অভ্যুথানে লুট হওয়া অস্ত্র নাকি কেনা অস্ত্র দিয়ে অপর পক্ষকে বারবার হুমকি দিয়ে আসছে। কিন্তু প্রতিপক্ষ থানায় জি.ডি ও অভিযোগ দায়ের করলে ও প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছে। প্রশাসনের এই নীরবতার কারন জানতে চাইলে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ বলেন,আমি নতুন এসেছি বিষয়টি আমার নজরে আসে নাই আসলে আমি অবশ্যই দেখবো তবে বিষয়টি নিয়ে গুরুত্ব না দেওয়ায় প্রতিপক্ষ খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন।আশিদ আলী গংদের উপর এরই মধ্যে কয়েকবার হামলা করা হয়েছে রক্তাক্ত জখম ও আহত করা হয়েছে।এলাকায় অনেক সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, হাদিস উল্লাহর ছেলে আমিন আহমদ খুবই উশৃংঙ্খল ও বদমেজাজী মনে হয় তবে তার আচার আচরণে সন্দেহ আছে বলে অনেকেই মনে করেন। তাই স্থানীয় জনগণ ও প্রশাসনের কাছে জোর দাবী হলো আমিনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে রিমান্ডে নিলে অস্ত্রের যোগানদাতা ও সরকারী অস্ত্র কি না? খতিয়ে দেখলে অস্ত্রের মূল মালিক বেরিয়ে আসবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুবিধা হবে এবং অস্ত্রটি উদ্ধার করা একান্ত আবশ্যক যাতে নিরীহ বা প্রতিপক্ষরা এই অস্ত্রের ব্যবহার থেকে রক্ষা পায় । বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।