September 19, 2026, 3:00 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

Reporter Name

​শংকর ঋষি, সুনামগঞ্জ প্রতিনিধি

 

​সুনামগঞ্জের শাল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ইউপি সদস্য ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই ২০২৬) রাতে উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের বাহাড়া (উত্তরপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—বাহাড়া ইউনিয়নের বর্তমান সদস্য দেবব্রত তালুকদার (৩৪), পিতা- ব্রজেন্দ্র তালুকদার, গ্রাম- শিবপুর এবং তার সহযোগী জীবেশ দাশ (২৪), পিতা- ব্রজেন্দ্র দাশ, গ্রাম- বাহাড়া (উত্তরপাড়া)। গ্রেপ্তারকালে তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার এসআই (নিরস্ত্র) মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল বাহাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরবর্তীতে সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে আসামি জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিক কনটেইনারে রক্ষিত ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
​আসামিরা মাদকগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে পুলিশ জানায়। গ্রেপ্তার হওয়ার সময় তারা মদ্যপ অবস্থায় থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং মেডিকেল সার্টিফিকেট মামলার নথিতে সংযুক্ত করা হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, “মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদকবিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত ব্যক্তি জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
​এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় শাল্লা থানায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ ১৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুকে আমরা