স্টাফ রিপোর্টারঃ মোঃ সাদ্দাম হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল সভাপতি জনাব রকিব দেওয়ান রকি ও সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম। তাদের সাথে সংহতি প্রকাশ করে মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতে অংশ নেন জনাব আমিনুল ইসলাম দুলাল মীর। এছাড়াও আশুলিয়া থানা যুবদল ও স্থানীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। এই আদর্শকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
জিয়ারতকালে নেতৃবৃন্দ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ।