November 5, 2026, 3:01 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে: ৬টি ভারতীয় গরু জব্দ

Reporter Name

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে: ৬টি ভারতীয় গরু জব্দ

আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি।

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ জুলাই ভোর আনুমানিক ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী বিওপির কুটিবাড়ী চর এলাকায় এই অভিযান চালানো হয়।

​অভিযানকালে বিজিবির টহল দল ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করলে চোরাকারবারীরা গরুগুলো ফেলে রেখে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৬টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয়।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এই ঘটনার সাথে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও পণ্য চোরাচালানের চেষ্টা কঠোর হস্তে প্রতিহত করা হবে।

​তিনি আরও যোগ করেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা