September 21, 2026, 2:05 pm
শিরোনাম:
নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ জমকালো আয়োজনে বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লালমনিরহাটে ৩ কেজি গাঁজাসহ পাবনার ২ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name

আব্দুস সামাদ,রংপুর বিভাগীয় প্রতিনিধি।

 

লালমনিরহাটে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ওয়াপদা বাজার এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা জেলার দক্ষিণ রাঘবপুর মাঠপাড়া এলাকার মোঃ কাওছার মিয়ার স্ত্রী মোছাঃ রতনা খাতুন (৪২) এবং একই জেলার গজমতিকুন্ডা মহিষগাড়ি এলাকার মৃত নতুব আলীর ছেলে মোঃ ইসলাম (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের একটি অভিযানকারী দল ওয়াপদা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ফুলবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হলে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে অপরাধ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে ডিএনসি’র এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা