
যুক্তরাজ্যের লন্ডন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আব্দুল মুমিন। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর 'ব্রমলি উত্তর' (Bromley North) ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে লড়ছেন।
মোহাম্মদ আব্দুল মুমিন সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের মাওলানা মাস্টার আব্দুল ওয়াহাবের চতুর্থ পুত্র। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। তিনি মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট লন্ডনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ৭ মে ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রচারণার অংশ হিসেবে মোহাম্মদ আব্দুল মুমিন তাঁর ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার ভোটার এবং বিশেষ করে বাঙালি কমিউনিটির কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
নির্বাচনের বিষয়ে আব্দুল মুমিন জানান, তিনি নির্বাচিত হলে স্থানীয় জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ কমিউনিটির উন্নয়নে কাজ করবেন। তিনি নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লন্ডনসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।